কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান এর নির্দেশনায় ইফতার বিতরণ করেন চকরিয়া কলেজ ছাত্রলীগ নেতা লুৎফুর রহমান জুবায়ের
স্টাফ রিপোর্টার
তানজিদ মাহমুদ ইলিয়াছ
দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দ্বিতীয় ধাপে সরকার ঘোষিত লকডাউনে কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ মারুফ আদনানের নির্দেশে পবিত্র মাহে রমজানের ১১ তম রোজায় অসহায়-দুস্থ, পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে চকরিয়া সরকারি কলেজ ছাত্রলীগ নেতা লুৎফুর রহমান জুবাইর । ছাত্রলীগ নেতার এমন মহৎ উদ্যোগে অসহায় মানুষের হাতে ইফতার তুলে দেয়ার বিষয়টি ব্যাপক চাঞ্চল্যে’র সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২৪ এপ্রিল) বিকাল ৫টার দিকে পৌরশহরে তরছঘাট এলাকাসহ কয়েকটি পয়েন্টে রিকশা চালক,অটো চালক ও অসহায়-দুস্থদের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, কলেজ ছাত্রলীগের মানবিক ভবন শাখার সাবেক সভাপতি, শওকত আকবর রিফাত, কমার্স ভবন শাখার সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন জাবেদ ও কলেজ ছাত্রলীগ নেতা দুলাল,মুজিব
ইফতার বিতরণ শেষে ছাত্রলীগ নেতা জুবাইর
দৈনিক বিশ্ব মানচিত্র কে বলেন, বৈশ্বিক করোনা মহামারীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে বিশ্ব মানবতার নেত্রী জননেত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত আছে। সম্প্রতি করোনা ভাইরাস সংক্রমণ মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পাওয়ায় সরকার দ্বিতীয় ধাপে লকডাউন ঘোষণা করেছে। এমন্ত অবস্থায় কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান এর দিকনির্দেশনা নিজ সাধ্য মতো অসহায়-দুস্থ মানুষের পাশে থাকার চেষ্টা করছি।
তিনি আরো জানান, করোনা ভাইরাস সংক্রমণের প্রথম ঢেউ থেকে এখন পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী হয়ে জীবনের ঝুঁকি উপেক্ষা করে স্বেচ্ছায় মানুষের কল্যাণে কাজ করে গিয়েছে।
এবং করোনা মহামারীর কারনে অসহায় কর্মহীন দরিদ্র মানুষদের জন্য এই ইফতার উপহার কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।