কাঠালিয়া প্রতিনিধি:
ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার ৩ নং আমুয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সোনাউটা গ্রামের বাসিন্দা কবির হাওলাদার অভিযোগ করেছেন, বসতঘরকে কেন্দ্র করে একই গ্রামের দুলাল ও হালিম নামে দুই ব্যক্তি তাকে ও তার পরিবারকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে আসছেন।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা তার বসতঘরে হামলার হুমকি দেওয়ার পাশাপাশি তার মেয়েকেও বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছেন। এতে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন। পাশাপাশি বিষয়টি গণমাধ্যমকেও অবহিত করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত দুলাল ও হালিমের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা সংবাদে যথাযথভাবে প্রকাশ করা হবে।