কুষ্টিয়াতে মাছ চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা
আবীর হাসান স্বাধীন কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
কুষ্টিয়ার খোকসায় রতনপুরে পুকুর থেকে মাছ ধরার অভিযোগে জসিম উদ্দিন (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান আয়ুব আলী বিশ^াস ও তার পরিবারের বিরুদ্ধে। নিহত জসিম উদ্দিন একই গ্রামেরর রওশন আলীর ছেলে । স্থানীয় সূত্রে জানাগেছে, সোমবার রাতে চেয়ারম্যানের মালিকানাধীন পুকুর থেকে মাছ ধরার অভিযোগে ঐ যুবককে পিটিয়ে মারাত্মক আহত করা হয়। আহত অবস্থায় ঐ যুবককে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।
স্থানীয়রা ওই যুবকে রাত ৪টা প্রর্যন্ত বাড়ির পাশে একটি টং দোকানে ফুটবল খেলা দেখে বাড়ি ফিরতে দেখেছে।
নিহতের ভাই আসলাম আলী শেখ জানান, ভোর ৫টার দিকে স্থানীয় মেহেদী নামে এক ব্যক্তি তাকে মোবাইল ফোনে জানায় তার ভাই জসিমকে খোকসার ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী বিশ্বাস, তার তিন ছেলে তানজির বিশ্বাস, তানভীর বিশ্বাস, জুমেজো বিশ্বাস ও ভাতিজা সালাউদ্দিন, জিকু তাদের বাড়িতে ধরে নিয়ে গিয়ে মারপিট করছে। সংবাদ পেয়ে চেয়ারম্যানের বাড়িতে গিয়ে দেখতে পায় মারাত্মক আহত অবস্থায় তার ভাই জসিম পানি পানি করে চিৎকার করছে। সেসময় সে, পানি খাওয়ানোর পর জসিমকে নিয়ে আসতে গেলে চেয়ারম্যান ও তার ছেলেরা বাধা দেয়। অগত্যা বাধ্য হয়ে তারা বাড়িতে চলে আসে এবং সকালে শুনতে পায় তার ভাই মারা গেছে। সে আরো জানায় তার ভাই জসিম আর্জেন্টিনার খেলা দেখতে পাশ্ববর্তী এক দোকানে গিয়েছিল এবং রাত ৪টা প্রর্যন্ত সেখানে ছিলো।
খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা: কামরুজ্জামান সোহেল জানান, ঐ যুবকের মাথায় মারাত্বক জখম থাকায় তার মৃত্যু হয়েছে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার কওে জানান, খোকসার রতনপুরে এক যুবক কে পিটিয়ে আহত করার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। কি কারণে হত্যাকান্ড তা নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের লাশ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্ডের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় অভিযুক্ত চেয়ারম্যানের স্ত্রী জাহিদা ও ভাতিজা সালাউদ্দিনকে জিঞ্জানাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।