মোহাঃ ফরহাদ হোসেন
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কয়রা উপজেলা শাখার উদ্যোগে মাহে রমজানের পবিত্র রক্ষা করার জন্য ও রমজান মাসকে স্বাগত জানিয়ে কয়রা বাজারে এক র্যালী অনুষ্ঠিত হয়। গতকাল ২ এপ্রিল বেলা ১১ টায় র্যালীটি কয়রা সদরের বাজার প্রদিক্ষন শেষে কপোতাক্ষ কলেজের সামনে গিয়ে শেষ হয়। র্যালীতে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মনিরুজ্জামান, হাফেজ মাওলানা আবুল হাসান, হাফেজ মাইনুল ইসলাম, হাফেজ এনামুল হক সহ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।