গলাচিপায় জমিজমা নিয়ে সংর্ঘষ আহত ০৬
মোঃমাজহারুল ইসলাম মলি
গলাচিপা (পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় জমিজমা নিয়ে দু’পক্ষের সংর্ঘষে ০৬ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামে। গুরুতর আহত০৬ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামের সামসুদ্দিন শাহ্ ও তার ছোট ভাই মুজুল হক শাহ্ সাথে দীর্ঘ দিন যাবত জমিজমা নিয়ে বিরোধ চলছিল। সোমবার সকালে সামসুদ্দিন শাহ্ লোকজন নিয়ে বিরোধী ওই জমিতে কলের লাঙ্গল নিয়ে হালচাষ করতে গেলে মুজুল হক শাহ বাধাঁ দেয়। এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায় সংর্ঘষ বাধেঁ। সংর্ঘষে সামসুদ্দিন শাহ্(৬০), মো.জুয়েল শাহ্(৪০), মো.দুলাল শাহ্(৩৮), মুজুল হক শাহ্(৫৫), আল-আমীন শাহ্(২৭),আলমহীর শাহ্(৪৫)সহ ০৬ জন আহত হয়।গলাচিপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃমনিরুল ইসলাম জানান,গোলখালী ইউনিয়ন এর নলুয়াবাগী জমি জমার বিরোধে সংঘর্ষ আহতরা গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। আশাকরি চিকিৎসা পেলে সুস্থ হবে। গলাচিপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আনোয়ার জানান, দীর্ঘ দিনের পারিবারিব দ্বন্ধে সংর্ঘষ হয়েছে। দুই পক্ষের অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।