গত শনিবার (২০) মার্চ গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। এবং প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও প্রবীণ সাংবাদিকদের সম্মাননা প্রদান করেন গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাব। গত শনিবার বিকেল ৩ ঘটিকার সময় আমান্তা এস এইস টাওয়ার কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানটি হয়।
সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুল ওয়াহাব রিংকো (সভাপতি, গাজীপুর সেন্ট্রাল প্রেসক্লাব)
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন জনাব এস এম তরিকুল ইসলাম (জেলা প্রশাসক গাজীপুর), বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন জনাব মোঃ মোস্তাফিজুর রহমান (উপসচিব, গাজীপুর সিটি করপোরেশন) জনাব জাকির হাসান (উপ-পুলিশ কমিশনার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ) লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল আল মামুন (কোম্পানি কমান্ডার, পোড়াবাড়ি ক্যাম্প,র্যাব ১)
নানা আয়োজনে শুরু হয় এই অনুষ্ঠানটি। কেক কেটে এবং ফুল দিয়ে অনুষ্ঠানটি শোভাযাত্রা শুরু হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার এ,ডি,এম আবুল কালাম। তিনি বলেন, গাজীপুর জেলার ডিসি স্যারের নির্দেশক্রমে আমি এখানে উপস্থিত হয়েছি। আমরা উক্ত প্রেসক্লাবের সকল ধরনের আইনী সহায়তা ও সর্বাত্মক মঙ্গল কামনা করি। বিশেষ অতিথি মোঃ ইসমাঈল আহসান, এছাড়াও প্রবীণ সাংবাদিক মোঃ ইমারত হোসেন, মোজাহিদুল ইসলাম, সহিদুল ইসলাম, মোসাঃ নাসিমা আক্তার রেনু সহ জেলার বিভিন্ন এলাকা থেকে আগত সাংবাদিকবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা, প্রতিষ্ঠা বার্ষিকীর কেক বিতরন, প্রবীণ সাংবাদিকদের ক্র্যাষ্ট প্রদান ও খাবার বিতরন করা হয়।
ইয়ামিন পাটোয়ারী
গাজীপুর