ছাগলনাইয়ায় আওয়ামী লীগ ও অঙ্গসংঠন এর নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন সোহেল চৌধুরী ।
সৌরভ মজুমদার ,ছাগলনাইয়া প্রতিনিধি:-ফেনীর ছাগলনাইয়া উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার আওয়ামী লীগ এর অঙ্গ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে আজ বিকাল ৪ টায় ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন ,ফেনী-১ আসনের নৌকার এমপির মনোনয়ন প্রত্যাশী ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল ।
ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে,ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব এর সঞ্চালনায় ,
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,ছাগলনাইয়া উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার ,ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাঠানগর ইউপি চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জুলেখা শিল্পী ,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল বাকী চৌধুরী শিমুল ,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নরুল হক ,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জসিম ,রাধানগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন,ঘোপাল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সেলিম ,উপজেলা ছাত্রলীগ এর সাবেক সভাপতি জিয়াউল হক দিদার,সাবেক সাধারণ সম্পাদক শওকত হোসেন রুবেল,ফেনী জেলা ছাত্রলীগ এর সহ-সভাপতি নুর মোহাম্মদ ননি ,বর্তমান সভাপতি মুন্সি মোর্শেদ আলম,সাধারণ সম্পাদক মির্জা ইমাম হোসেন সহ উপজেলা আওয়ামী লীগ ,পৌর,ইউনিয়ন,আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন এর নেতাকর্মীরা ও স্থানীয় সাংবাদিক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য আজ ছাগলনাইয়া উপজেলার আওয়ামী লীগের সকল অঙ্গসংঠন ও সহযোগী সংগঠন এর প্রায় দুইশত নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয় ।