ছাগলনাইয়ায় মিনিবার ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন ।
সৌরভ মজুমদার ,ছাগলনাইয়া প্রতিনিধি:-
ফেনীর ছাগলনাইয়া উপজেলার পৌরসভাধীন ৮নং মধ্যম মটুয়া গ্রামে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান আজ বিকাল ৪টায় মধ্যম মটুয়া আব্দুল হক জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয় ।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে ৮নং মটুয়া ওয়ার্ড এর বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী মোহাম্মদ রুবেল এর সভাপতিত্বে ও পৌর ছাত্রলীগ নেতা মোহাম্মদ ফাহাদ শেখ এর সঞ্চালনায় ,
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,ছাগলনাইয়া পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি এম মোস্তফা মহোদয়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সুদ্বিপ রায় পলাশ ,মটুয়া ৮নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মৌমিন চৌধুরী ,পৌর জাতীয় পার্টির সভাপতি,সাখাওয়াত হোসেন ,মটুয়া সমাজ কল্যান সোসাইটির উপদেষ্টা ডা.কপিল মাহমুদ প্রমূখ এসময় উপস্থিত ছিলেন ।
মধ্যম মটুয়া মিনিবার ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রুবেল ,ফাহাদ ,সাঈদ,জিয়া,সাদ্দাম,বেলাল ,নোমান প্রমূখ এসময় উপস্থিত ছিলেন ।
উক্ত মধ্যম মটুয়া মিনিবার ফুটবল টুর্নামেন্ট এ ৩০ টি দল অংশ্রগ্রহন করছে ।