প্রিন্ট এর তারিখঃ মে ৭, ২০২৬, ৭:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৪, ২০২৩, ৪:৪০ পি.এম
ছাগলনাইয়ায় সিটি ব্যাংকের উপ-শাখার শুভ উদ্বোধন।
সৌরভ ছাগলাইয়া প্রতিনিধিঃ
ফেনীর ছাগলনাইয়ায় সিটি ব্যাংকের নতুন উপ-শাখা শুভ উদ্বোধন হয়েছে। আজ সোমবার সকাল ১১ টায় ফিতা কেটে সিটি ব্যাংকের উপ শাখার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি রিজিউনাল হেড (কুমিল্লা, নারায়নগঞ্জ) মো:রেজাউল করিম।
সিটি ব্যাংক ফেনী শাখার ব্যবস্থাপক কাজী নজরুল ইসলামের সভাপতিত্বে ও ছাগলনাইয়া উপ শাখার ব্যবস্থাপক সাইদুর রহমানের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি ব্যাংক মাইজদী শাখার ব্যবস্থাপক এম এস আলম চৌধুরী, সেনবাগ শাখার ব্যবস্থাপক আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক, কবিরহাট শাখার ব্যবস্থাপক শাখাওয়াত কামাল,সুবর্ণচর শাখার ব্যবস্থাপক জাহের হোসেন, বাসার সিটি কমপ্লেক্সের মালিক হুমায়ুন কবির, মাহফুজ কবির রিপন ও সাংবাদিক জাহাঙ্গীর কবির লিটন প্রমূখ।এসময় ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী ও স্থানীয়
গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 dainikbijoyerbani.com. All rights reserved.