প্রিন্ট এর তারিখঃ মে ৭, ২০২৬, ৭:২০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১১, ২০২৫, ৫:২৩ পি.এম
ছুটিতেও থেমে নেই মঠবাড়িয়ায় উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের সেবা।
-
মঠবাড়িয়া প্রতিনিধি : ঈদুল আযহার ছুটি কালীন সময়ে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় পরিবার পরিকল্পনা কার্যালয়ের অধিভুক্ত মা ও শিশু কল্যান কেন্দ্র সহ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের স্বাভাবিক সেবা দান কর্মসূচি অব্যাহত রয়েছে। জানা যায়, ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত পবিত্র ঈদুল আযহার ছুটি ঘোষণা করেন জনপ্রশাসন মন্ত্রণালয়। তারই ধারাবাহিকতায় ৫ জুন শুরু হয়েছিল ঈদুল আযহার ছুটি ঘোষণা অনুযায়ী ঈদের ছুটি শেষে অফিস খোলার কথা ছিলো ১৫ জুন। টানা ১০ দিন ছুটি ভোগ করেছে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ১০ দিনের ছুটি ভোগ করলেও সারা দেশের ন্যায় পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের অধিভুক্ত সকল মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের স্বাভাবিকভাবে সেবা দান কর্মসূচি অব্যাহত রয়েছে। সরেজমিনে দেখা যায়, বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে অন্যান্য দিনের মতো ঈদুল আযহার ছুটিতে ও রোগীদের সেবা দান কর্মসূচি একইভাবে প্রদান করা হচ্ছে। বিশেষ করে আমড়াগাছিয়া, মিরুখালী (ওয়াহেদাবাদ)এবং টিকিকাটা এই তিনটি মা ও শিশু কল্যান কেন্দ্র সহ ১১ টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গিয়ে দেখা যায় বিভিন্ন রোগী ঈদুল আযহার ছুটিতে ও সেবা নিতে এসেছেন। তাদের ভিতর গর্ভবতী মা সহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা সেবা নেওয়ার লক্ষ্যে স্বাস্থ্য কেন্দ্রে আসেন। তাদের সাথে কথা বললে তারা জানান, ঈদের ছুটিতে আমরা এখানে এসেও পরিবার পরিকল্পনা সেবাসহ স্বাস্থ্যসেবা পাচ্ছি। এজন্য যারা এই স্বাস্থ্য কেন্দ্রের সাথে সংশ্লিষ্ট আছে তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। কারন ঈদের সময় যদি স্বাস্থ্য কেন্দ্রগুলো বন্ধ থাকে তাহলে একটা মানুষ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বা একজন মা/বোন যদি অসুস্থ হয়ে পড়ে তাৎক্ষণিক তারা সেবা পেতে ব্যাহত হবে। কিন্তু আমাদের সেই বেগ পোহাতে হয়নি, আমরা এসে এখানে ভালো চিকিৎসা সেবা পেয়েছি। এ বিষয়ে টিকিকাটা মা ও শিশু কল্যান কেন্দ্রের পরিবার কল্যান পরিদর্শিকা মৌসুমি রানী জানান, ঈদের ছুটির মধ্যে আমার কেন্দ্রে দুইটি নরমাল ডেলিভারি সহ পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম চলমান রয়েছে এবং রোগীরাও আমাদের সেবা কার্যক্রমে অনেক খুশি। সাপলেজা মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের পরিবার কল্যান পরিদর্শিকা তানিয়া আক্তার জানান, আমার কেন্দ্রে তিনটি নরমাল ডেলিভারি সহ পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম চলমান আছে। এব্যাপারে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমাইয়া আকতার রূপা জানান, মঠবাড়িয়া উপজেলায় ১১ টি ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র এবং ০৩ টি মা ও শিশু কল্যান কেন্দ্রে সেবা কার্যক্রম চলমান রয়েছে। আমরা সরকারের নির্দেশনা মেনে জনসাধারণের সেবা প্রদানের লক্ষ্যে সেবা প্রদান করে যাচ্ছি। কারন আমাদের সামান্য আনন্দ ত্যাগের মাধ্যমে যদি সাধারন মানুষ চিকিৎসা সেবা পায় এটাই আমাদের আনন্দ ও তৃপ্তি দায়ক। আমরা জনসাধারণের সেবা করার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
Copyright © 2026 dainikbijoyerbani.com. All rights reserved.