জৈন্তাপুরে ১৮ হাজার বিস্ফোরক ও মদ সহ ১ জন আটক।
হাসান বদরুল - জৈন্তাপুর প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ভিত্রিখেল গ্রামের গোপেশ ব্যানার্জি ও শিবানী ব্যানার্জির ছেলে অজয় ব্যানার্জি (১৯) কে গ্রেফতার করেছে জৈন্তাপুর মডেল থানা। পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট তামাবিল রোডের ৪ নং বাংলাবাজার যাত্রী ছাউনী থেকে ১১ ই জুন শুক্রবার বিকাল ৩.৩০ মিনিটের সময় জৈন্তাপুর মডেল থানার এস আই পার্থ রন্জন চক্রবর্তী ও সঙ্গীয় ফোর্স সহ জাফলং থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করে ১৮ হাজার বিস্ফোরক ( পটকা বোমা) ও ১ বোতল মদ সহ অজয় ব্যানার্জি কে গ্রেফতার করা হয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ এ প্রতিবেদককে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। তার নিকট থেকে ১ বোতল ভারতীয় মদ ও ৩০ প্যাকেট বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। বিস্ফোরক আইনে তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।