দুই বছর প্রতিতে পৌর মেয়র কে ফুলেল শুভেচ্ছা
এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- মঙ্গলবার ( ১৪ ই ফেব্রুয়ারি) সকাল ১১টায় দিনাজপুরের বিরামপুর পৌরসভা কার্যালয়ে পৌরসভার জননন্দিত মেয়র অধ্যক্ষ আককাস আলী মহোদয়ের পঞ্চম পরিষদের সফলতার দুই বছর প্রতিতে সকল কাউন্সিলর বৃন্দ সহ সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান ।
এ সময়ে উপস্থিত ছিলেন , প্যানেল মেয়র মো. আব্দুল আজাদ মন্ডল, পৌর নির্বাহী কর্মকর্তা সেরাফুল ইসলাম, পৌর নির্বাহী প্রকৌশলী মোঃ আবু হেনা মোস্তফা কামাল, সহকারি প্রকৌশলী ভারপ্রাপ্ত আবু শোয়েব মোঃ সজল, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মোঃ কামাল হোসেন এছাড়াও সকল কাউন্সিলার বৃন্দ সহ সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী বলেন, যারা আমাকে এই সম্মান দিয়েছেন এই চেয়ারে বসিয়েছেন সেই পৌরবাসীর প্রতি আমি কৃতজ্ঞ, এই শুভেচ্ছা ও অভিনন্দন আমি আমার পৌরবাসীর প্রতি জ্ঞাপন করলাম।