পটুয়াখালী জেলার নবাগত পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম, মহোদয় অদ্য ০৫-০৯-২০২২ খ্রি. পটুয়াখালী জেলার বাউফল থানা পরিদর্শন করেন। প্রদর্শনকালীন সময় তার সাথে উপস্থিত ছিলেন আহমাদ মাঈনুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),পটুয়াখালী,জনাব মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),পটুয়াখালী, শাহেদ আহমেদ চৌধুরী, সিনিয়ী সহকারি পুলিশ সুপার, বাউফল সার্কেল। মো: আল মামুন, অফিসার ইনচার্জ, বাউফল থানা নবাগত পুলিশ সুপার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন এবং ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় তিনি থানা এলাকার আইন শৃঙ্খলা ও মাদকে বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য সবাইকে দিক নির্দেশনা প্রদান করেন এবং ফোর্সের ব্যারাক ভবন সরেজমিনে পরির্দশণসহ সকল অফিসার ও ফোর্সের সুযোগ সুবিধা নিয়ে কথা বলেন।