পবিত্র মাহে রমজানকে সামনে রেখে গোলাপগঞ্জে নব পুষ্প সমাজ কল্যাণ সংঘের খাদ্য সামগ্রী বিতরণ
পবিত্র মাহে রমজানকে সামনে রেখে গোলাপগঞ্জে নবপুষ্প সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলার ঢাকাদক্ষিণ ইউপির খর্দ্দাপাড়ায় সংগঠনের প্রবাসী সদস্যদের অর্থায়নে ১১২টি দু:স্থ পরিবারের মধ্যে ৪০কেজি চাল, ৩কেজি পিয়াজ, ৪কেজি আলু, ২কেজি ছোলা, ২কেজি তেল ও খেজুর ২কেজি করে বিতরণ করা হয়।
এছাড়াও পাঁচপীর হাফিজিয়া মাদ্রাসায় ১৪০কেজি চাল, পিয়াজ ও আলু ৫০কেজি, ২কেজি তেল, ৬কেজি করে ডাল, ছোলা ও খেজুর খাদ্য সামগ্রী হিসেবে দেয়া হয়।
খাদ্য সামগ্রী বিতরণ কালে সংগঠনের নির্বাহী কমিটির সদস্য, উপদেষ্টা সদস্যসহ সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে নবপুষ্প সমাজ কল্যাণ সংঘ প্রতিষ্টার পর থেকেই প্রবাসীদের সহযোগীতায় অসহায় দু:স্থ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সংগঠনের পক্ষ থেকে প্রতিমাসে ৩০জন ব্যক্তিকে বয়স্কভাতা প্রদান, অসহায়দের ঘর মেরামত ও দু:স্থদের স্বাবলম্বী করার লক্ষ্যে গবাদী পশু প্রদানসহ উন্নয়নমুখী নানা কার্যক্রম পরিচালনা করে আসছে।