পাইকগাছার হরিঢালী ও কপিলমুনির মানুষের মুখে স্বস্তির হাসি শুরু হলো কাঙ্খিত কপোতাক্ষ খনন শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি:-দীর্ঘ অপেক্ষার পর পাইকগাছার হরিঢালী ও কপিলমুনির ভাঙ্গন কবলিত মানুষের মুখে স্বস্তির হাসি।শুরু কাঙ্খিত কপোতাক্ষ খননের কাজ।যার ফলে কপোতাক্ষ নদের ভাঙ্গন থেকে রক্ষা পেতে যাচ্ছে ছয় গ্রামের মানুষ।বর্তমান সরকারের প্রশংসায় পঞ্চমুখ হরিঢালী ও কপিলমুনির ভাঙ্গন কবলিত এলাকার মানুষ। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাছিনার দীর্ঘায়ু কামনা করে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে পাইকগাছা কয়রা (খুলনা-৬) সংসদ সদস্য আলহাজ্ব আখতারুজ্জামান বাবুর প্রতি, যাহার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ যশোর পানি উন্নয়ন বোর্ড কর্তৃক এই খনন কাজ অনুষ্ঠিত হচ্ছে।যার প্রচেষ্টায় ভাঙ্গন থেকে রক্ষা পেতে যাচ্ছে আগড়ঘাটা বাজার,খুলনা পাইকগাছা সরকারি মেইন রোড,হাবিবনগর সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা,একাধিক মসজিদ, মন্দিরসহ ৬টি গ্রাম।গ্রামগুলো হলো মাহমুদকাটি,রামনাথপুর,দরগামহল, হাবিবনগর,মালত ও শিলেমানপুর।