"পোরশায়" পানির পাম্প চুরি।
মোহাম্মদ হোসেন বাবু) পোরশা (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর পোরশায় মাক্তাপুর গ্রামে বাড়ির পাশেই, ইকবাল নামের এক কৃষক তার নিজ ১৫বিঘা জমিতে নিজ অর্থায়নে আম এবং পেয়ারা বাগানে পানি সেচ দেওয়ার জন্য একটি পানির পাম্প স্থাপন করেন।
কিন্তু তার আর ভাগ্যে সইল না, পাম টি রাতের মধ্যে কে বা কাহারা চুরি করে নিয়ে যায়।
সকালবেলা গিয়ে তিনি দেখেন তার পাম টি আর নেই। ইকবালের কাছে জানতে চাওয়া হলে ইকবাল বলেন, আমার কয়েকজনকে সন্দেহ হচ্ছে,
কিন্তু সন্দেহের বশে তো আর কিছু করা যায় না, তবে আমি এর ন্যায্য বিচার চাই।
আমার সামমারসেবল পাম টি দিয়ে প্রায় ৩০০ থেকে সাড়ে ৩৫০ বিঘা জমি সেচ দেওয়া যাইত,, আমি এর তীব্র নিন্দা জানাই। এরকমভাবে যদি সাবমারসিবল পাম্প চুরি হতে থাকে, তাহলে আমরা কৃষকেরা কিভাবে চলব,
আমাদের পক্ষে কৃষি কাজ করা অসম্ভব হয়ে যাবে।