প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে
নীলফামারীর সাংবাদিকরা
নুরল আমিন বিশেষ প্রতিনিধি : কেন্দ্রীয় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির গণমাধ্যম দিবসের দাবিতে,সারাদেশ ব্যাপি, প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করার জন্য। নীলফামারিতে স্মারকলিপি প্রদান করেছে সাংবাদিকেরা।
আজ ১২ এপ্রিল সোমবার সকালে, কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি আহমেদ আবু জাফরের নির্দেশে নীলফামারী সাংবাদিকরা জেলা তথ্য কর্মকর্তার প্রতিনিধির কাছে স্মারকলিপি হস্তান্তর করেন। মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার, নীলফামারী জেলা প্রতিনিধি পারভেজ উজ্জ্বল, দৈনিক আমাদের অর্থনীতি ও আওয়ার টাইমসের জেলা প্রতিনিধি স্বপা আকতার, দৈনিক বিজয়ের বানী বিশেষ প্রতিনিধি নুরুল আমিন।।