ফেনীতে জনতার অধিকার পার্টির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।
সৌরভ মজুমদার ,ছাগলনাইয়া প্রতিনিধি :- দেশব্যাপী নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উদ্বোগতি ও শ্রমিকদের ন্যায্য প্রাপ্তি আদায়ের দাবীতে ,ফেনীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ আজ বুধবার বিকাল ৪টায় ফেনী মডেল থানা প্রাঙ্গন থেকে শুরু হয়ে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ এর মধ্য দিয়ে শেষ হয় ।
উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে জনতার অধিকার পার্টি ফেনী জেলা শাখার সভাপতি জসিম উদ্দিন এর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক কামরুজ্জ্বামান শিমুল এর সঞ্চালনায় ,
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতার অধিকার পার্টির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান তারিকুল ইসলাম ভূঁইয়া ।
উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় জেলা ,পৌরসভা ও বিভিন্ন উপজেলা , ইউনিয়ন এর জনতার অধিকার পার্টির দলীয় নেতা কর্মীরা ও স্থানীয় সাংবাদিক বৃন্দ এসময় উপস্থিত ছিলেন ।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সামাবেশে জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তারিকুল ইসলাম ভূঁইয়া তার বক্তব্যে বলেন চলমান দ্রব্য মূল্যের যে অতিরিক্ত দাম বৃদ্ধি হয়েছে সেজন্য দেশের খেটে খাওয়া মানুষ ,কৃষক ,শ্রমিক ,নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষ কষ্টে জীবন যাপন করছে ।তিনি অবিলম্বে দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রণ করতে বানিজ্য মন্ত্রী কে ২৪ ঘন্টার আল্টিমেটাল এর সময় দেন এবং যদি দাবী না মানা হয় তাহলে সামনে লাগাতার কর্মসূচি দেওয়ার ঘোষনা দেন ।