ফেনীর ছাগলনাইয়া উপজেলায় সরকারী নির্দেশনা অনুযায়ী চলমান লকডাউন অমান্য করে দোকান পাট চালু রাখায় ছাগলনাইয়া উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে ।
আজ ছাগলনাইয়া উপজেলার জিরো পয়েন্ট, বাংলা বাজার, পাঠাননগর রাস্তার মাথা, পাঠাননগর বাজারে করোনা ভাইরাস প্রতিরোধে জারীকৃত সরকারী নির্দেশ বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা করে ছাগলনাইয়া উপজেলা কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ারা ইসলাম ।
এ সময় সরকারী আদেশ অমান্য করে দোকান খোলা রাখা ও মাস্ক পরিধান না করায় দন্ডবিধির বিভিন্ন ধারায় ২১ টি মামলায় মোট ১০,৭০০/- জরিমানা করা হয়।
ছাগলনাইয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ারা ইসলাম জানান ,সরকারী নির্দেশনা অনুযায়ী চলমান লকডাউন পালনে উপজেলা প্রশাসন কঠোর ভাবে মাঠে কাজ করে যাচ্ছে । এবং জনস্বার্থে লকডাউন চলাকালীন সময়ে চলমান অভিযান অব্যহত থাকবে ।