বাউফলে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
মোঃ আশিকুর রহমান তুষার, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী জেলার বাউফল উপজেলার মেহেন্দিপুর গ্রাম থেকে আজ মঙ্গলবার সকালে বাসুদেব দত্ত (২৬) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার বাবার নাম বাবু লাল দত্ত। সে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিন সরকারি বিএম কলেজ, বরিশাল এর ইতিহাস বিভাগের মাস্টার্স শেষ পর্বের ছাত্র ছিল। সকালে কালিশুরীবন্দর ফাঁড়ির পুলিশ ওই বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র এর লাশ উদ্ধার করে।
স্হানীয় কয়েকজন লোক জানান, বাসুদেব দত্ত এর বাবা বাবু লাল দত্ত সকালে যখন গোয়ালঘর থেকে গরু নামাতে গিয়ে বসতঘরের পাশের একটি গাছের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে ঝুলতে দেখে। অজ্ঞাত কারণে সম্প্রতি হতাশায় ভূগছিল ও মাদকাসক্ত হয় সে। নানা ধরণের হতাশাজনক স্টাটাস দেয় তার ফেসবুকে আইডিতে।
এ ব্যাপারে বাউফল থানার ওসির (তদন্ত) আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। যথাযথ আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।