ভান্ডারিয়া শহীদ সেলিম ও দেলোয়ার হোসেনের ৩৭ তম শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি
মো ফেরদৌস মোল্লা পিরোজপুর জেলা প্রতিনিধি
১৯৮৪ সালের ২৮ শে ফেব্রুয়ারি সামরিক আইন প্রত্যাহারসহ জাতীয় ৫ দফা দাবি আদায়ের ধারাবাহিক আন্দোলনের এক গুরুত্বপূর্ন পর্যায়ে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের একটি মিছিলে অংশগ্রহন চলাকালে সৈরাচারী এরশাদের নির্দেশে পুলিশের ট্রাকের চাপায় অত্যন্ত নৃশংশ্র ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এম এ ক্লাসের ছাত্র এবং ঢাবি ছাত্রলীগ নেতা দেলোয়ার এবং সেলিম শাহাদত বরন করেন।
গনতান্ত্রিক আন্দোলনের প্রান পুরুষ শহীদ সেলিম, শহীদ দেলোয়ারকে স্মরনকরে ৩৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গতকাল সকালে ভান্ডারিয়া উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে শহীদ সেলিম ও দেলোয়ার হোসেনের প্রতীকে ফুলের শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।
তখন উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু জমাদ্দার সহ-সভাপতি লিয়াকত তালুকদার , সহ-সভাপতি শাহাবুদ্দিন বাবলু, সহ-সভাপতি এনামুল করিম পান্না, সাংগঠনিক সম্পাদক সগীর হোসেন পোদ্দার, সাংগঠনিক সম্পাদক আহসান কবির,সাংগঠনিক সম্পাদক ফারুক জমাদ্দার,তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, দপ্তর সম্পাদক হালিম হাওলাদার, প্রচার সম্পাদক নজরুল বিশ্বাস ,খাইরুল ইসলাম কাইউম সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ ভান্ডারিয়া উপজেলা শাখা।
উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সাধারন সম্পাদক ওয়াহিদ মান্নান উজ্জল,ছাত্রলীগের আহবায়ক রেদওয়ান শিকদার রিসান
যুগ্ন আহবায়ক রুবেল খান
সহ ভান্ডারিয়া উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।