প্রিন্ট এর তারিখঃ মে ১১, ২০২৬, ৮:২২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১১, ২০২১, ৫:৪০ পি.এম
ভোলায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-১
ভোলায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-১
- রাকিব হাওলাদার, ভোলা।।
ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঘুইংগার হাট থেকে ২০ পিস ইয়াবাসহ মোঃ শরীফ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। রবিবার (১১ এপ্রিল) রাতে উত্তর দিঘলদী ইউনিয়নের ১ ওয়ার্ডের ঘুইংগার হাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
ভোলা সদর থানা সূত্রে জানা গেছে, এস আইর(নিঃ) মোঃ আবুল হোসেন ও সংগীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উত্তর দিঘলদী ইউনিয়নের ১ ওয়ার্ডের ঘুইংগার হাট এলাকা থেকে মোঃ শরীফ (২০)কে আটক করা হয়। মাদক ব্যবসায়ী শরীফ ঐ ৪নং ওয়ার্ডের মোঃ আলম এর ছেলে। শরীফের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
Copyright © 2026 dainikbijoyerbani.com. All rights reserved.