মাধবপুরের চৌমুহনীতে বৈদ্যুতের আগুনে বসতবাড়ী পুরে চাই।
মোঃ মোবাশ্বির হোসেন হবিগঞ্জ প্রতিনিধিঃ আজ ০২ই মার্চ (রোজ মঙ্গলবার) হবিগঞ্জ জেলাধীন মাধবপুর উপজেলার ০২নং চৌমুহনী ইউনিয়নের ০৩নং ওয়ার্ডের কাশিমপুর গ্রামের বাসিন্দা এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের অবসর প্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ আসাদ আলীর সাহেব এর বাড়িতে সন্ধা ০৭ ঘটিকার সময় বৈদ্যুতিক আগুন লেগে বাড়িটির মধ্যে ৩টি রুম,১টি মটর সাইকেল ২টি ফ্রিজ,২টি টিভি, ৩টি ফ্যান প্রয়োজনীয় কাগজ পত্র ও নগদ লক্ষ লক্ষ টাকা পুড়ে ছাই।
শারীরিক ভাবে আহত হয় পরিবারের সদস্য গণ এ বিষয়ে আহত পরিবারের পুত্র মিজান মিয়া জানান তাহার ঘরের মধ্যে সোমবারে ব্যাংক হতে পঞ্চাশ হাজার টাকা এনে ঘরে রাখা হয় আগের কিছু নগত অর্থ সহ মোট ১লক্ষ টাকাসহ ঘরের কোনো কিছু বাদ নেই সব কিছু পুড়ে ছাই।
এবং আহত পরিবার ও এলাকার লোকজন মিলে ১ঘন্টার বিনিময়ে আগুন থামাতে সক্ষম হয়,তবে কোনো কিছু উদ্ধার করা সম্ভব হয় নি।