মাধবপুরে ভিজিডির কার্ডধারী অসহায় মহিলা দের মাঝে চাল বিতরণ করলেন ইউএনও,
নাহিদ মিয়া, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ভিজিডির কার্ডধারী অসহায় দরিদ্র দুস্থ মহিলাদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
২১ জুন সোমবার দুপুরে আন্দিউড়া ও জগদীশপুর ইউনিয়ন পরিষদদের ভিজিডির কার্ডধারীদের মাঝে সর্বমোট ৩৫৪ জন অসহায় ও দুস্থ মহিলাকে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। ভিজিডির কার্ডধারী প্রতি এক জনকে ৩০ কেজি চাল দেওয়া হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও ) ফাতেমা-তুজ-জোহরা।
এই সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নত সুলতানা, চেয়ারম্যান , জগদীশপুর ইউনিয়ন পরিষদ, সংশ্লিষ্ট ট্যাগ অফিসার, সচিবসহ অন্যান্যরা।