মুন্সীগঞ্জ জেলার নব নিযুক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন বিপিএম পিপিএম মহোদয়’কে শ্রীনগর উপজেলার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান’দের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। পুলিশ সুপার মহোদয় চেয়ারম্যানদের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সুমন দেব, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ আদিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব ইয়াসিনা ফেরদৌস, মুন্সীগঞ্জসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।