রাঙামাটিতে অসহায়ের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দিলেন এমপি দিপংকর
॥মাহাদী বিন সুলতান॥
বাংলাদেশ অভ্যন্তরীন নৌ চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা রাঙামাটি জোন এর উদ্যোগে করোনা ভাইরাস মোকাবেলায় গরীব, দুঃখী ও অসহায় দুঃস্থদের মাঝে ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (২৫শে এপ্রিল) সকাল ১১টায় রিজার্ভ বাজার বাংলাদেশ অভ্যন্তরীন নৌ চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা রাঙামাটি জোনের চেয়ারম্যান মঈন উদ্দীন সেলিমের বাসভবনে ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ২৯৯ নং আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।
এসময় ৩ শতাধিক অসহায় দুঃস্থ পরিবারের হাতে ত্রাণ ও ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রিজার্ভ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার মিয়া বানু ও বিশিষ্ট ব্যবসায়ী আশীষ দাস প্রমূখ।