পটুয়াখালী প্রতিনিধিঃ
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ২০২০-২১ অর্থ বছরে ভিজিএফ কর্মসূচির আওতায় দুস্থ অসহায়, হতদরিদ্র পরিবারের মাঝে নগত অর্থ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকালে ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পাঁচ হাজার পরিবারের মাঝে পাচ শত টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন ইউপি চেয়ারম্যান হাজী আঃ মান্নান।
এসময় উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার কামাল হোসেন, ছোটবাইশদিয়া ইউপি চেয়ারম্যান হাজী আঃ মান্নান, তুহিন সিকদারসহ ইউপি সদস্যরা।
ইউপি চেয়ারম্যান হাজী আঃ মান্নান বলেন, ঈদ উপলক্ষ্যে ভিজিএফ এর ১০ কেজি চালের পরিবর্তে প্রত্যেক পরিবারকে নগত আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বার্তা প্রেরক,
সঞ্জীব কুমার সাহা
রাঙ্গাবালী,পটুয়াখালী।
০১৭৩১৮১১১১৬