রাজশাহী চারঘাটে বিপাকে পড়া কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ কর্মীরা
মোঃ তারিক হোসেন,চারঘাট (রাজশাহী) প্রতিনিধি :
করোনার এই সময় ও লকডাউনের কারণে শ্রমিক সহ অর্থ সংকটের কারণে দুই বিঘা জমির পাকা ধান কাটতে পারছিলেন না রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ ইউনিয়নের বালিয়া ডাঙ্গা গ্রামের কৃষক মতিন আলী তার
ক্ষেতেই ধান নষ্ট হওয়ার উপক্রম হচ্ছিলো।
এমন খবর পেয়ে রাজশাহী চারঘাট উপজেলা ছাত্রলীগের পক্ষে উপজেলা ছাত্রলীগ নেতা, আল, মামুন ( তুষার ) বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে ছুটে যান তাকে সাহায্য করতে।
উপজেলা পর্যায়ের ছাত্রলীগের ১০/ ১২ জন নেতাকর্মী নিয়ে সোমবার সকাল থেকে কৃষক মতিনের দুই বিঘা জমির ধান কেটে বাড়িতে তুলে দেন তারা। ছাত্রলীগ নেতাকর্মীদের কৃষেকের ক্ষেতের ধান কাটতে দেখে প্রশংসায় ভাসাচ্ছেন সচেতন মহলসহ স্থানীয়রা।
কৃষক মতিন আনন্দিত হয়ে তাদের প্রশংসা করেন।
এ সময় কৃষক মতিন বলেন, লকডাউনের মধ্যে ধান কাটার উপযুক্ত হয়। লকডাউনে শ্রমিক সংকটের কারণে পাকাধান কাটতে পারছিলাম না। এছাড়া এলাকায় যে শ্রমিক পাওয়া যায় তাদের মজুরি খুব বেশি। ক্ষেতের ধান পাকার পরও তা কাটতে না পারায় কিছুটা ক্ষতির শস্কায় ছিলাম। আমার এমন অসহায়ত্বেও কথা শুনে ছাত্রলীগ নেতা, আল মামুন ( তুষার ) ভাই আরো নেতাকর্মী সঙ্গে নিয়ে এসে টাকা-পয়সা ছাড়াই আমার দুই বিঘা ক্ষেতের ধান কেটে দেন। ছাত্রলীগের নেতাকর্মীরা যেভাবে আমার ধান কাটতে সাহায্য করেছেন তা কখনো ভুলব না।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মামুন তুষার বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা ও আমাদের প্রিয় নেতা বাঘা-চারঘাট আসনের এমপি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের অনুপ্রেরণায় অসহায় ও দরিদ্র কুষকদের ধান কেটে দেয়ার সিদ্ধান্ত নেই। কৃষক মতিন এর দুই বিঘা জমির পাকা ধান কাটতে না পেরে বিপাকে পড়েন। তার অসহায়ত্বের কথা শুনে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তার ধান কেটে দিয়েছি।
এ সংকটকালে প্রয়োজনে এমন অসহায়দের ধান আরো কেটে দেয়া হবে।