রাজশাহী জেলার চারঘাট উপজেলায় এবার বোরো ধানের বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। চারঘাট উপজেলার ছয় ইউনিয়ানের মধ্যে সরদহ, শলুয়া ও নিমপাড়া সহ সকল ইউনিয়ানে পর্যাপ্ত পরিমাণে ধান চাষ করা হয়েছে ৷
আবহাওয়া অনুকূলে থাকায় ও রোগবালাই কম হওয়ার কারণে এবার ধানের বাম্পার ফলন আশা করছে উপজেলা বাসী ৷ ইতিমধ্যে সোনালী রংয়ের ভরে উঠেছে ধানের মাঠ, ধানক্ষেত শুকানোর জন্য জমিতে সেচ বন্ধ করে দিয়েছে কৃষকেরা ৷
চারঘাট উপজেলা সরদহ ইউনিয়নের পাটিয়াকান্দি গ্রামের এক কৃষক জানামুল মন্ডল জানাই, মহামারী করোনাভাইরাস এর মধ্যে, আল্লাহু তালার রহমতে আবহাওয়া অনুকূলে থাকায় ও রোগবালাই কম হওয়ার জন্য এবার ধানের বাম্পার ফলন আশা করছি ৷ সাত থেকে দশ দিনের মধ্যে ধান কাটা শুরু করবো ৷
গতবারের মতো এবারও শীর্ষে সাদা হয়ে যাওয়ার মত ভাবতে নেই, সেই কারণে বাম্পার ফলন হবে মনে করছি ৷
আরো একজন কৃষক ওবায়দুল মিস্ত্রীর কাছে জানতে চাইলে তিনি মুচকি হেসে বলেন, ধান পাকা ধরেছে, ধানের দাম ভালই আছে, তার সঙ্গে আউড়ে দাম তো আছে ৷ আবহাওয়া এমন অনুকূলে থাকলে ভালোই লাভবান হব ৷
চারঘাট উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, ‘চলতি বোরো ধানের ফসলের লক্ষ্যমাত্রা ছাড়ানোর জন্য চাষিদের নতুন নতুন জাতের ধান চাষের পরামর্শ দেওয়া হচ্ছে।’ এবার আবহাওয়া অনুকূলে থাকায় বোরো ধানের বাম্পার ফলন হবে। ইতোমধ্যে ধানে সোনালী রং ধারণ করছে । এখন ওই জমিতে বোরো ধানের জমি শুকানো ও ধান কাটার প্রস্ততি চলছে।’রাজশাহী চারঘাটে বোরো ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি!
মোঃ তারিক হোসেন, চারঘাট রাজশাহী প্রতিনিধি
রাজশাহী জেলার চারঘাট উপজেলায় এবার বোরো ধানের বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। চারঘাট উপজেলার ছয় ইউনিয়ানের মধ্যে সরদহ, শলুয়া ও নিমপাড়া সহ সকল ইউনিয়ানে পর্যাপ্ত পরিমাণে ধান চাষ করা হয়েছে ৷
আবহাওয়া অনুকূলে থাকায় ও রোগবালাই কম হওয়ার কারণে এবার ধানের বাম্পার ফলন আশা করছে উপজেলা বাসী ৷ ইতিমধ্যে সোনালী রংয়ের ভরে উঠেছে ধানের মাঠ, ধানক্ষেত শুকানোর জন্য জমিতে সেচ বন্ধ করে দিয়েছে কৃষকেরা ৷
চারঘাট উপজেলা সরদহ ইউনিয়নের পাটিয়াকান্দি গ্রামের এক কৃষক জানামুল মন্ডল জানাই, মহামারী করোনাভাইরাস এর মধ্যে, আল্লাহু তালার রহমতে আবহাওয়া অনুকূলে থাকায় ও রোগবালাই কম হওয়ার জন্য এবার ধানের বাম্পার ফলন আশা করছি ৷ সাত থেকে দশ দিনের মধ্যে ধান কাটা শুরু করবো ৷
গতবারের মতো এবারও শীর্ষে সাদা হয়ে যাওয়ার মত ভাবতে নেই, সেই কারণে বাম্পার ফলন হবে মনে করছি ৷
আরো একজন কৃষক ওবায়দুল মিস্ত্রীর কাছে জানতে চাইলে তিনি মুচকি হেসে বলেন, ধান পাকা ধরেছে, ধানের দাম ভালই আছে, তার সঙ্গে আউড়ে দাম তো আছে ৷ আবহাওয়া এমন অনুকূলে থাকলে ভালোই লাভবান হব ৷
চারঘাট উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, ‘চলতি বোরো ধানের ফসলের লক্ষ্যমাত্রা ছাড়ানোর জন্য চাষিদের নতুন নতুন জাতের ধান চাষের পরামর্শ দেওয়া হচ্ছে।’ এবার আবহাওয়া অনুকূলে থাকায় বোরো ধানের বাম্পার ফলন হবে। ইতোমধ্যে ধানে সোনালী রং ধারণ করছে । এখন ওই জমিতে বোরো ধানের জমি শুকানো ও ধান কাটার প্রস্ততি চলছে।’