রাজাপুরে কবি জীবনানন্দ দাশ স্মরণে সংগ্রহশালা ও পাঠাগার নির্মাণ কাজের উদ্বোধন
ছবি সংযুক্তঃ
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ
রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ স্মরণে ঝালকাঠির ধানসিঁড়ি নদীর তীরে সংগ্রহশালা ও পাঠাগার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। কবি জীবনানন্দ দাশের জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার (১৮ ফেব্ররুয়ারী) বিকাল ৩টায় ঝালকাঠির রাজাপুরের পিংড়ি ধানসিঁড়ি নদীর তীরে সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার এ নির্মান কাজের উদ্বোধন করেন। এ নির্মাণ কাজে ব্যয় হবে দুই কোটি ২৩ লাখ টাকা।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত ছিলেন শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আমির হোসেন আমু এমপি। ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, রাজাপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনির।
বাংলা একাডেমীর পরিচালক ড. শাহাদাৎ হোসেন নিপু জীবনানন্দ দাশের কবিতা আবৃতি করেন। পরে স্থানীয় শিল্পীদের অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড ঝালকাঠি যৌথ ভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।