রাজাপুরে ভিক্ষুক,এতিম,অসহায় শীতার্তদের পাশে কম্বল নিয়ে হাজির সার্কেল এসপি।
রাজাপুর (ঝালকাঠী) প্রতিনিধিঃ রাজাপুরে হাড় কাঁপানো শীতের তীব্রতা ও ঘন কুয়াশায় বিপর্যস্ত দক্ষিন বাংলার গরীব অসহায়, দরিদ্র, দুস্থ, গরিব,দুঃখী,বস্ত্রাভাবী শিশু,বৃদ্ধ, নারী-পুরুষ নিদারুণ কষ্ট পাচ্ছে। কনকনে হিমেল হাওয়া ও তীব্র শৈত্যপ্রবাহ দরিদ্র জনগোষ্ঠী অধ্যুষিত অঞ্চলে বিরূপ প্রভাব ফেলেছে এবং মানুষের অসহায়ত্বকে প্রকট করে তুলেছে।প্রত্যন্ত অঞ্চলে জনজীবনে শৈত্যপ্রবাহ থেকে বাঁচার জন্য মানুষের প্রয়োজন শীতবস্ত্রের।শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াচ্ছে একটি সংগঠন। বুধবার রাজাপুর উপজেলার বাঘরী বাজার এলাকায় এতিম অসহায় শীতার্ত ভিক্ষুক,প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।কম্বল বিতরণে সার্বিক সহযোগিতা করেন ওল্ট ফোজদারহাট এসোসিয়েশন সংস্থা এসময় উপস্থিত ছিলেন,রাজাপুর সিনিয়ার পুলিশ সুপার মোঃমাসুদ রানা,রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব পুলক চন্দ্র রায়,মঠবাড়ী ইউনিয়নের চেয়্যারম্যান জনাব শাহজালাল প্রেসক্লাবের সেক্রেটারি এনামুল হোসেন খাঁন,রিপোর্টস ইউনিটির সভাপতি লিপু মাহমুদ, সেক্রেটারি ওহিদ সাইফুল,সাংবাদিক ক্লাবের সভাপতি আব্দুর রহিম রেজা প্রমুখ।