রাজারহাটে যথাযোগ্যে মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত
রুবেল মিয়া (কুড়িগ্রাম) রাজারহাট প্রতিনিধিঃ
রাজারহাট উপজেলা প্রশাসন আয়োজিত যথাযোগ্য মর্যাদায় মহান একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার (২১শে ফেব্রুয়ারী) প্রথম প্রহরে রাজারহাট উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২ টা ১ মিনিটে উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি'র নেতৃত্বে ভাইস চেয়ারম্যানদ্বয়, উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও নূরে তাসনিমের নেতৃত্বে কর্মকর্তাগণ, বীরমুক্তিযোদ্ধা'র পক্ষে সাবেক কমান্ডার মোঃ রজব আলীর নেতৃত্বে, থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহিল জামানের নেতৃত্বে রাজারহাট থানা পুলিশ, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সাজেদুর রহমান মন্ডল চাঁদ ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ -এর নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সুমন কুমার রায় ও ছাত্রলীগ নেতা রিয়াজুল ইসলামের নেতৃত্বে উপজেলা ছাত্রলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক তৌহিদুর রহমান ও যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন, জাহানুর আলম সোহেলের নেতৃত্বে উপজেলা স্বেচ্ছাসেকলীগ, উপজেলা জাতীয়পার্টির সদস্য সচিব মোঃ ওয়াহেদ আলী সরকারের নেতৃত্বে জাতীয়পার্টি, রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের পক্ষে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাজেদুর রহমান মন্ডল চাঁদের নেতৃত্বে, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি এম.আজিজুল হকের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, প্রেসক্লাবের সভাপতি এস.এ বাবলু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে প্রেসক্লাব রাজারহাট, উপজেলা সাবরেজিষ্ট্রার কার্যালয়, দলিল লেখক সমিতি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তার নেতৃত্বে, রাজারহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষে প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের পক্ষে প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম ও সহকারি প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, বিশ্বনেত্রী শেখ হাসিনা পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোঃ সালেক মিয়া নেতৃত্বে, রাজারহাট ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হকের নেতৃত্বে রাজারহাট ইউপি, চাকিরপশার ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস ছালামের নেতৃত্বে চাকিরপশার ইউপি, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার নেতৃত্বে উপজেলা আনসার ভিডিপি কার্যালয় সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণি- পেশার মানুষের ঢল নামে এবং উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার ফুলে ফুলে ছেঁয়ে যায়। এরপর শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন ও শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় মসজিদের ইমাম। শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে শহীদ মিনার পাদদেশে বক্তব্য দেন -রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি।
সূর্যোদয়ের সাথে সাথে রাজারহাট উপজেলা বিএনপি'র অঙ্গসংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা শহীদ মিনারে পুষ্প অর্পণ করেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা ও সন্ধ্যায় সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।