লকডাউনের প্রথম দিনে ভোলার বাংলাবাজারে দোকানপাট বন্ধ সহ রাস্তাঘাটে জনশূন্য
মোহাম্মদ রিয়াজ হোসেন
দৌলতখান, ভোলা প্রতিনিধি
করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করে সরকার। আজ সোমবার ( ৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য ভোলা সহ সারাদেশে চলছে লকডাউন।
প্রজ্ঞাপনে এক সপ্তাহ লকডাউনের মধ্যে জরুরী প্রয়োজন ছাড়া কেউ বাসা থেকে বের না হওয়ার নিষেধাজ্ঞা রয়েছে। এবং জরুরী সেবা চালু রাখা ও নির্দেশ রয়েছে।
বাংলাবাজারে লকডাউনের প্রথম দিন (৫ ই এপ্রিল সোমবার) শহরের সকল মার্কেট , খাবার হোটেল, রাস্তার পাশে চায়ের দোকান, হার্ডওয়ার ও স্টেশনারি সহ সকল জরুরীহীন ব্যবসা প্রতিষ্ঠান একেবারে বন্ধ।
নেই ক্রেতা,বিক্রেতাদের কোন কোলাহল,রাস্তায় নেই কোন যানজট,পুরো শহর জুড়ে রয়েছে নিস্তব্ধ পরিবেশ ।প্রয়োজনের তাগিদে কেউ কেউ রাস্তায় বের হলেও সামাজিক দূরত্ব মেনে মাস্ক পরিধান করে বের হচ্ছে ।
সকাল থেকে স্থানীয় চেয়ারম্যান এর পক্ষ থেকে বার বার মাইকিং করা হচ্ছে ।
আজ আনুমানিক ১২ঃ৩০ মিনিটের সময়ে ভোলার বাংলাবাজারে এক ব্যবসায়ীকে নিষেধাজ্ঞা না মানায় ১ ( এক) হাজার টাকা জরিমানা করে। অভিযান পরিচালনা করেন মহুয়া আফরোজ [সহকারী কমিশনার ( ভুমি) দৌলতখান উপজেলা ]।