মোঃ ওসমান গনী, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি :
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর মাসব্যাপী প্রচারাভিযানের সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ২৯ জনকে সম্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৩টায় শিবগঞ্জে নিসচার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সড়ক নিরাপত্তায় অবদান, জনসচেতনতা সৃষ্টিতে ভূমিকা এবং নিরাপদ সড়ক আন্দোলনের পক্ষে সংবাদ প্রচারের স্বীকৃতিস্বরূপ নিসচা শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখার পক্ষ থেকে তাঁদের এ সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননাপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য হলেন নিসচার উপদেষ্টা এসএম তাজুল ইসলাম, খালিদ হাসান আরমান, রোকন-উদ-দৌল্লা রুবেল, প্রকৌশলী ফজলে রাব্বী, আব্দুল্লাহ জোবায়ের ও শফিউল আজম সজল। এছাড়া নিসচার সভাপতি রাজিকুল ইসলাম রনি, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, সহ-সভাপতি ইমরান আলী এবং কার্যনির্বাহী সদস্য মাফিজুল ইসলাম রঞ্জু ও রাইসুল ইসলাম রনি সম্মাননা লাভ করেন।
সাংবাদিকদের মধ্যে সম্মাননা পেয়েছেন আব্দুর রউফ রুবেল, পবন কুমার রায়, সোহেল রানা ও মহসিন আলী।
এছাড়া সম্মাননাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন নিসচা শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখার সহ-সভাপতি সুবীর কুমার দত্ত ও শাহজাহান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন নয়ন, সাংগঠনিক সম্পাদক সোহাগ আলী, প্রচার সম্পাদক আব্দুর রহমান, কোষাধ্যক্ষ আব্দুল মতিন, সমাজকল্যাণ সম্পাদক বাকী বিল্লাহ, আইন সম্পাদক মাসুদ রানা, ক্রীড়াবিষয়ক সম্পাদক সাহান আলী, যুববিষয়ক সম্পাদক মো:ওসমান গনী, প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম, তথ্য, গবেষণা ও অনুসন্ধানবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সহ-দপ্তর সম্পাদক শফিউল ইসলাম বাবু এবং কার্যনির্বাহী সদস্য আব্দুল হামিদ।
উল্লেখ্য, জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী প্রচারাভিযানের অংশ হিসেবে নিসচা শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখা মোট ২৩টি কর্মসূচি বাস্তবায়ন করে। এসব কর্মসূচির মধ্যে ছিল চালকদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা, শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে সচেতনতামূলক সমাবেশ ও কর্মশালা, রোড ক্যাম্পেইন, বৃক্ষরোপণ, রোড সাইন দৃশ্যমানকরণ, সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো এবং মোটরসাইকেল শোভাযাত্রা।
সড়ক নিরাপত্তায় সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক আন্দোলনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অবদানকে স্বীকৃতি দিতেই এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।