শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে জহিরুল ইসলাম জুয়েলকে মির্জাগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি দেখতে চায় তৃণমূল।
মোঃ রনি খান, স্টাফ রিপোটারঃ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা যুবলীগের বর্ধিত সভা ৩ সেপ্টেম্বর রবিবার। নব নির্মিত উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানাজায়। উক্ত বর্ধিত সভার আয়োজন গিরেই সভাপতি প্রার্থী হিসাবে ব্যাপক আলোচনায় রয়েছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ জহিরুল ইসলাম জুয়েল শিকদার।
তৃনমূলের আলোচনায় শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে যুবলীগের এই সংগঠনকে ঐক্যবদ্ধ রাখার জন্য জুয়েলকে সভাপতি হিসাবে চায় হাজার নেতাকর্মী। যাহার প্রচার প্রচারণাই আলোড়ন সৃষ্টি করেছেন ইতিমধ্যে।
মাধবখালী , মির্জাগঞ্জ , আমড়াগাছিয়া, দেউলী সুবিদখালী সহ ইউনিয়নের নেতাকর্মী, জুয়েল
বাপ্পি, শাহিন, সহ অনেকে জানায় দীর্ঘদিন যাবৎ মির্জাগঞ্জ উপজেলায় জহিরুল ইসলাম জুয়েল শিকদার ঐক্যবদ্ধ ভাবে ছাত্র লীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। এবং প্রতিটি ইউনিটি ঐক্যবদ্ধ রাখার জন্য নির্মমভাবে কাজ করে যাচ্ছেন। এবং অসহায় হত দরিদ্রদের সহোযোগিতা করে আসছেন তিনি৷
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আতাহার উদ্দিন আহমেদ এর সাথে মুঠোফোনে যানান, জুহিরুল ইসলাম জুয়েল শিকদার আওয়ামী লীগ পরিবারের সন্তান। তিনি দীর্ঘদিন যাবৎ ছাত্র লীগের সভাপতি হিসাবে সৎ নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করে আসছেন। এবং কমিটির ব্যাপার জেলা যুবলীগের সেখানে তাদের যাদের পছন্দ হবে যিনি সংগঠনকে শক্তিশালী করতে পারবেন তাকে তারা পদ পজিশন দিবে।
সভাপতি প্রার্থী মোঃ জহিরুল ইসলাম জুয়েল শিকদার জানান, দীর্ঘদিন ছাত্র লীগের নের্তৃত্ব দিয়ে এসেছি। উপজেলার ভাইস চেয়ারম্যান হয়েছি। মির্জাগঞ্জের সাধারণ জনগন যদি আমাকে ভাল না বাসতো এত কিছু সম্ভব হতো না। আগামীকাল যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে বলে আমার দায়িত্ব হিসাবে আমার যতটুকু করা প্রয়োজন ততটুকুই করার চেষ্টা করছি৷ এবং ইতিমধ্যে সোসাল মিডিয়ায় দেখেছেন আমার ফেইস্টুন ছিড়ে ফেলে আমার প্রচার প্রচারণা বন্ধ করতে চায়।
" কিন্ত দুংখের সাথে জানান উক্ত ফেইস্টুনে বাংলাদেশ আওয়ামী লীগের মানসকন্যা দেশরত্ন শেখ হাসিনার সহ অনেকের ছবি দেওয়া রয়েছে যাহা প্রতিপক্ষ ছিড়ে ফেলে। উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই "
অনেকেই কিন্ত আমর কর্মীরা সকল বাধা বিপত্তি উপেক্ষা না করেই তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এটাই কর্মীদের ভালবাসা।
মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অনেকেই জানান, জুয়েল ছোটবেলা থেকেই ছাত্র রাজনৈতিকের সাথে জরিত । জুয়েল দ্বারাই সম্ভব যুবলীগকে ঐক্যবদ্ধ রাখার। আনাচে কানাচে জুয়েল এর ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে৷