সংবাদ বিজ্ঞপ্তি-ইউজিসি: ২২ জুন ২০২১
উচ্চশিক্ষার ক্ষতি পুষিয়ে নিতে ইউজিসি'র রিকভারি
গাইডলাইন প্রকাশ।
গাইবান্ধা সাদুল্লাপুর মোঃ রিওন প্রামানিক জনি
শিক্ষাবর্ষের সময় কমানাে, ছুটি বাতিলের পরামর্শ
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোভিড-১৯-এর ক্ষতি
পুষিয়ে নিতে একটি রিকভারী গাইডলাইন তৈরি করেছে
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
রিকভারি গাইডলাইন গাইডলাইনে শিক্ষাবর্ষের সময়
কমানাে, বিভিন্ন ধরনের ছুটি বাতিল, পুরাে সিলেবাসে
পাঠদান সম্পন্নসহ ছয়টি বিষয় যুক্ত করা হয়েছে।
ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড, ফেরদৌস
জামানের স্বাক্ষরিত গাইডলাইনটি আজ (২২ জুন) সকল
পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারকে
পাঠানাে হয়েছে।
গত ৩১ মে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলাে খােলার বিষয়ে
শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি ও উপাচার্যদের সঙ্গে অনুষ্ঠিত
এক মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা ও
বাস্তবতা অনুযায়ী একটি রিকভারী গাইডলাইন প্রণয়নের
সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, এমপি'র
সভাপতিত্বে ভার্চুয়াল সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল
হাসান চেীধুরী, ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী
শহীদুল্লাহ যুক্ত ছিলেন।
ইউজিসি প্রণীত রিকভারি গাইডলাইন:
০১। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিদ্যমান একাডেমিক
ক্যালেড়ারের সময়কাল উল্লেখযােগ্য ও গ্রহণযােগ্য
ভাবে কমিয়ে আনতে হবে
০২| সেমিস্টার টার্ম বা বার্ষিক পদ্ধতির ক্ষেত্রে
ব্যবহারিক বিষয়সহ সকল বিষয়ের ক্লাস ক্লাস টেস্ট
এসাইনমেন্ট কুইজ সেমিস্টারের চুড়ান্ত পরীক্ষা
প্রচলিত সময়ের চেয়ে কম সময়ের মধ্যে সম্পন্ন করার
জন্য বিভিন্ন ছুটি (Summer Vacation, Winter
Vacation, Festival Vacation) কমানাে যেতে পারে
বা ছুটি পরিহার করা যেতে পারে;
০৩। প্রতিটি ক্লাসের (তত্ত্বীয় ও ব্যবহারিক) সময়
বর্তমানের মতােই বলবৎ থাকবে অর্থাৎ লেকচারের
সময় কমানাে যাবে না। তবে লেকচারের সংখ্যা কমানাের
প্রয়ােজন হলেও পুরাে সিলেবাসের পাঠদান সম্পন্ন
করতে হবে,
০৪ একাডেমিক ক্যালেন্ডারের সময় কমানাের স্বার্থে
ক্লাস টেস্ট কুইজ মিডটার্ম পরীক্ষা এসাইনমেন্ট টা
পেপারের ন্যায় বিষয়গুলাে নিয়ে নতুনভাবে চিন্তা-ভাবনা
করা যেতে পারে।
০৫। চুড়ান্ত পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার প্রস্তুতিমূলক ছুটি
(Preparatory Leave), দুটি বিষয়ের পরীক্ষার মাঝের
গ্যাপ ও বর্ষ সেমিস্টারের টার্মের মাঝের গ্যাপ (Inter
Semester/Term/Year Break) PAGO SK
০৬। সর্বোপরি রিকভারি পরিকল্পনা গ্রহণ করে তা
একাডেমিক কাউন্সিল কর্তৃক অনুমােদিত হওয়ার পর
শিক্ষাবর্ষের শুরুতেই অনুমােদিত একাডেমিক
ক্যালেন্ডার শিক্ষার্থীদের অবহিত করে তা ।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এবং
প্রণীত একাডেমিক ক্যালেন্ডার বাস্তবায়নে সর্বাত্মক
উদ্যোগ গ্রহণ করতে হবে।
ভ, শামসুল আরেফিন
পরিচালক।
জনসংযােগ ও তথ্য অধিকার বিভাগ, ইউজিসি।