সফলতার দ্বিতীয় বছর ইউএনও তমাল হোসেন
সাজিদুল করিম,নাটোর জেলা প্রতিনিধিঃ
আজ বুধবার ১১ই জুন। ২০১৯ সালের এই তারিখে নাটোরের গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেছিলেন মোঃ তমাল হোসেন।
দুই বছরে পদার্পন উপলক্ষে বাংলাদেশ বার্তার নাটোর জেলার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, একজন কর্মকর্তা চাইলে জেলা-উপজেলার চেহারা পাল্টে দিতে পারেন। তারই প্রমান রেখে চলেছেন আমাদের গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তমাল হোসেন।
যোগদানের দুই বছরে পাল্টে দিয়েছেন গুরুদাসপুর উপজেলার দৃশ্যপট। ছোট-বড়-বয়-বৃদ্ধ সকলের মনে জায়গা করে নিয়েছেন তিনি। যোগদানের পর থেকেই বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক, খেলাধুলা, শিক্ষা ব্যবস্থা, অসহায় মানুষের পাশে দাড়ানো, করোনা পরিস্থিতিতে ঘরে বসে না থেকে মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌছানো থেকে শুরু করে অনেক ভাল কাজ করেছেন তিনি।
পাল্টে দিয়েছেন উপজেলার বিভিন্ন জায়গার দৃশ্যপট। তার অনন্য উদ্যোগে উপজেলার প্রতিটি মাঠে খেলাধুলা ফিরে এসেছে। মাদক ছেড়ে খেলার মাঠে এখন শিক্ষার্থীরা।
মাদক, ইভটিজিং, বাল্যবিবাহসহ সকল অন্যায়ের বিরুদ্ধে তৎখনাত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অপরাধীদেরকে সাজা প্রদান করেছেন। অন্যায়কে কখনও তিনি প্রশ্রয় দেননি। অক্লান্ত পরিশ্রম করে গুরুদাসপুর বাসীর সেবা দিতে গিয়ে নিজে সহ পরিবারের সবাই করোনায় আক্রান্ত হয়ে দায়িত্ব পালনে অবহেলা করেন নাই ইউএনও তমাল হোসেন।
গুরুদাসপুর বাসী এই দুই বছরে প্রতিটি কাজে যেমন সহযোগিতা করেছে আশা করি আগামীতেও এভাবেই সহযোগিতা করে সকল অন্যায় অনাচারের বিরুদ্ধে পাশে থাকবে। এই প্রত্যাশায় আপনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আপনার উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করি।
গুরুদাসপুরের প্রতিটি মানুষ আপনাকে মনে রাখবে যুগ যুগ। সব সময়ের জন্য মহান আল্লাহ পাক যেন আপনার ও আপনার পরিবারকে অনেক অনেক ভাল রাখে।