সামিউলের পাশে দাঁড়ালেন পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী
শিবগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
মোঃ জহুরুল ইসলাম সৈকত
গত ৮ এপ্রিল বিভিন্ন অনলাইন পত্রিকায় প্রকাশিত হয়, যে অর্থাভাবে মেডিকেল ভর্তি অনিশ্চিত" শিরোনামে প্রকাশিত হওয়ার সাথে সাথে নজর কারে শিক্ষানুরাগী পুলিশ সুপার (শিবগঞ্জ -সোনাতলা) সার্কেল আরিফুল ইসলাম সিদ্দিকীর হৃদয়ে।
তিনি স্থানীয় সাংবাদিকর সহযোগিতায়
সামিউলের বাসায় ফোন দিয়ে তাকে অভিনন্দন জানান এবং তার সাথে দেখা করার জন্য বলে।
শনিবার (১০ই এপ্রিল) বেলা ১১ টায় সামিউল ইসলাম তার শিক্ষক শাহ আলম স্যারকে নিয়ে তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎ করতে আসালে সহকারি পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী সামিউলকে ভর্তির জন্য আর্থিক সহযোগিতা করেন। এসময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই শিবগঞ্জ উপজেলার শাখার সভাপতি সাংবাদিক রশিদুর রহমান রানা।
তিনি বলেন,তুমি ভাল ভাবে লেখা পড়া করবে।
আমি সহ আরও অনেকে তোমার সাথে আছি, সব সময় আমি তোমার সব সময় খবর রাখব। মনে কর তুমি আমার ছোট ভাই আমার এ সহযোগিতা আমার এক ছোট ভাইয়ের জন্য।
আমি চাই তুমি ভালভাবে এমবিবিএস কোর্স সম্পন্ন করে বাবা-মা ও দেশের মুখ উজ্জল কর।
তিনি আরও বলেন, আমি সরকারি চাকরির পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজে এগিয়ে আসার চেষ্টা করি। তবে সবাই যদি এমন অদম্য মেধাবীদের পাশে দাঁড়ায় তাহলে তারা একদিন প্রতিষ্ঠিত হতে পারবে।