সুনামগঞ্জে দোয়ারাবাজারের সীমান্তে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) কর্তৃক ভারতীয় গাঁজা ও মোটর সাইকেলসহ ১ জনকে আটক করা হয়েছে।
বিজিবি সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধীনস্থ দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়ি সীমান্ত ফাঁড়ির কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ নজরুল ইসলাম এর নির্দেশনায় হাবিলদার আবুল কালাম এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত মেইন পিলার ১২২৮ এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন বোগলাবাজার ইউনিয়নের ইদুকোনা নামক স্থান হতে ৫ গ্রাম গাঁজা (৮ পুরিন্দা) এবং ০১টি প্লাটিনা মোটর সাইকেলসহ ১ বাংলাদেশী নাগরিককে আটক করে। যার আনুমানিক সিজার মূল্য-১,১০,০১৭.৫০ টাকা।
আটককৃত গাঁজাখোর মোঃ শাহিন আলম (১৮),সে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ইদুকোনা গ্রামের মৃত আব্দুল মান্নানের পুত্র।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)পরিচালক অধিনায়ক তসলিম এহসান, পিএসসি সত্যতা নিশ্চিত করে জানান আটককৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উক্ত আসামীকে সিজার প্রতিবেদন প্রস্তুত করতঃ দোয়ারাবাজার থানায় সোপর্দ করা হয়েছে।