স্বপ্নের মেডিকেলে সুযোগ পেয়েও
ভর্তি অনিশ্চিত হাসানের!
============
বেতাগী উপজেলার করুনা গ্রামের বাসিন্দা দরিদ্র অদম্য মেধাবী মো: হাসান মাহামুদ মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। দরিদ্রতার কারণে এখন মেডিকেলে ভর্তি হওয়া আর পড়াশুনা চালিয়ে যাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। সে এবারের ভর্তি পরীক্ষায় ঢাকা মেডিকেল কলেজে এমবিবিএসে জাতীয় মেধা তালিকায ১৯৫ তম স্থান অধিকার করে পড়ার সুযোগ পেয়েছে।
বাবা ও মা স্বপ্ন ছেলে ডাক্তার হবে। মেডিকেলে ভর্তির সুযোগ স্বপ্ন পূরণে প্রথম ধাপ অতিক্রম করলেন হাসান। কিন্ত মেডিকেল কলেজে ভর্তি ও লেখাপড়া চালিয়ে ডাক্তার হওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। এত খরচ চালাবেন কীভাবে তা নিয়ে রয়েছেন দুশ্চিন্তায়।
হাসানের বাবা মাওলানা হাফিজুর রহমান এখন উপজেলার মোকামিয়া ইউনিয়নের মাদ্রাসা বাজারে ৫ বছর ধরে ক্ষুদ্র ব্যবসা করে আসছেন।এর আগে বেতাগী সদরে ইসলামী ফাউন্ডেশনের মডেল কেয়ার টেকার পদে চাকুরি করতেন। বসের মন তুষ্ট করতে না পারায় চাকুরি হারান। পাচঁ সদস্যর পরিবার নিয়ে জীবনের সাথে সংগ্রাম করে কোনমতে সংসার চালাচ্ছেন। স্বপ্ন বাস্তবায়নের পথে এগুলেও আজ অসহায় হয়ে পড়েছেন।