হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ৩৩পিছ ইয়াবা ট্যাবলেট সহ ১যুবক গ্রেফতার।
হৃদয় এস এম শাহ্-আলম
হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাতে মাদক মামলার দেড় বছরের সশ্রম কারাদন্ড ও ২০০০/- (দুই হাজার) টাকা অর্থ দন্ডে দন্ডিত আসামী লাকসু মিয়া (২৯), পিতা- গাজী মিয়া তালুকদার, মাতা-মিনারা বেগম, সাং-কাজীরগাঁও, ০৯ নং ওয়ার্ড, ০৮ নং শায়েস্তাগঞ্জ ইউ/পি, থানা-শায়েস্তাগঞ্জ, জেলা-হবিগঞ্জকে অদ্য ২৬/০৪/২০২১ খ্রিঃ তারিখ ভোর অনুমান ০৪.৪৫ ঘটিকার সময় তাহার নিজ বাড়ী হইতে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করিয়া শায়েস্তাগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি নিয়মিত মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।