1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
বেতাগীতে ঘূর্ণিঝড়ের প্রভাবে পানিতে তলিয়ে আমন ক্ষেত, ফলন নিয়ে শঙ্কায় কৃষক - dainikbijoyerbani.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
ad

বেতাগীতে ঘূর্ণিঝড়ের প্রভাবে পানিতে তলিয়ে আমন ক্ষেত, ফলন নিয়ে শঙ্কায় কৃষক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View

মোঃ সোহেল রানা (বরগুনা)

বরগুনার বেতাগী উপজেলায় ঘূর্ণিঝড় আকভনের প্রভাবে টানা তিন দিনের বৃষ্টি ও ঝোড়ো বাতাসে আমন ধানের ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন এলাকার ধানখেত পানিতে তলিয়ে যাওয়ায় এবং বাতাসে ধানগাছ হেলে পড়ায় মৌসুমের শেষ পর্যায়ে এসে সম্ভাব্য ফলন বিপর্যয়ের আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন কৃষকেরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিনের অবিরাম বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকার আমন ও স্থানীয় জাতের ধানের জমিতে পানি জমে গেছে। কোথাও কোথাও ধানগাছ পানির নিচে তলিয়ে রয়েছে। অন্যদিকে, ঝোড়ো বাতাসের কারণে অনেক জমির ধানগাছ গোড়া থেকে হেলে পড়েছে ও ভেঙে গেছে। এতে ধানের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়ার পাশাপাশি শিষে পর্যাপ্ত দানা না আসার আশঙ্কা দেখা দিয়েছে।

কৃষকেরা জানান, আমন ধান কাটার প্রস্তুতির সময় এমন প্রাকৃতিক দুর্যোগ তাঁদের দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে। জমিতে দীর্ঘ সময় পানি জমে থাকলে ধানের গুণগত মান ও ফলন উভয়ই কমে যেতে পারে। অনেক কৃষক মৌসুমের শেষ সময়ে এসে উৎপাদন খরচ তুলতে পারবেন কি না, তা নিয়েও অনিশ্চয়তায় রয়েছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা সানজিদা আরা শাওন জানান, চলতি মৌসুমে বেতাগী উপজেলায় প্রায় ২৫ হাজার কৃষক ১০ হাজার ৮২৫ হেক্টর জমিতে আমন ধানের আবাদ করেছেন। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপজেলার কয়েকটি এলাকায় ধানগাছ হেলে পড়ার ঘটনা ঘটেছে।

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে তাঁদের পুনর্বাসনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।

প্রাকৃতিক দুর্যোগে আমন ধানের সম্ভাব্য ক্ষতি নিয়ে উপজেলার কৃষকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। মাঠের ফসল রক্ষা এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপের প্রত্যাশা করছেন তাঁরা। এখন আবহাওয়ার উন্নতি ও সরকারি সহযোগিতার অপেক্ষায় রয়েছেন কৃষকেরা।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি