1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
গুরুদাসপুরে ৩৩৩ তে কল করে খাদ্য সহায়তা পেয়েছে ৭৩৫টি পরিবার - dainikbijoyerbani.com
সোমবার, ১১ মে ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
ad

গুরুদাসপুরে ৩৩৩ তে কল করে খাদ্য সহায়তা পেয়েছে ৭৩৫টি পরিবার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ১৪৩ Time View

সাজিদুল করিম,নাটোর জেলা প্রতিনিধিঃ

নাটোরের গুরুদাসপুর জাতীয় জরুরি সেবা ‘৩৩৩’ তে কল করে খাদ্যসহায়তা চাওয়া করোনাকালীন সময়ের অসহায় কর্মহীন মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌছে দিচ্ছে উপজেলা প্রশাসন। গত সাত দফায় মোট ৭৩৫টি পরিবারের মাঝে এই খাদ্য সহায়তা পৌছে দেওয়া হয়েছে।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তমাল হোসেন ও সহকারী কমিশনার(ভূমি) মোঃ আবু রাসেল বাড়ি বাড়ি গিয়ে ওই খাদ্য সহায়তা পৌছে দিচ্ছেন।

ইউএনও মোঃ তমাল হোসেন জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী করোনার প্রভাবে কর্মহীন মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়ার নির্দেশ বাস্তবায়ন করা হচ্ছে। আমাদের ‘৩৩৩’ হটলাইনে যারা ফোন করেছিলেন তাদের তথ্য যাচাই-বাচাই করে গত ৭ দফায় ৭৩৫টি পরিবারের ঘরে ঘরে খাবার পৌছে দেয়া হয়েছে।

খাদ্য সহায়তা পৌছে দিতে সহযোগিতা করেছে এ্যাসিল্যান্ড ও স্বেচ্ছাসেবক টিম। খাদ্য সহায়তা পেয়ে সাধারণ মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি