1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
কলাপাড়ায় ২১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ এক যুবক গ্রেফতার - dainikbijoyerbani.com
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
ad

কলাপাড়ায় ২১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ এক যুবক গ্রেফতার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ Time View

মো. নাহিদুল হক

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। কলাপাড়ায় ২১ পিছ ইয়াবা ট্যাবলেট সহ রিয়াজ খলিফা নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের মাষ্টার বাড়ি বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রিয়াজ নীলগঞ্জ ইউনিয়নের রোসনাবাদ এলাকার বাসিন্দা মো. নুরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, নীলগঞ্জ ইউনিয়নের ইসলামপুর এলাকার মতিউর রহমানের চায়ের দোকানের উত্তর পাশে ইট সলিং রাস্তার ওপর থেকে রিয়াজ খলিফাকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

কলাপাড়া থানার এসআই (নিঃ) মো. জাকির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

এ ঘটনায় গ্রেপ্তার করা আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কলাপাড়া থানায় মামলা করা হয়েছে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি