1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
নাটোরে শিশু ধর্ষণের অভিযোগ! অভিযুক্ত আটক - dainikbijoyerbani.com
সোমবার, ১১ মে ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
ad

নাটোরে শিশু ধর্ষণের অভিযোগ! অভিযুক্ত আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ১৫১ Time View

সাজিদুল করিম

নাটোর প্রতিনিধি,

নাটোরের বড়াইগ্রামে পাঁচ বছর বয়সের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। শনিবার সকালে উপজেলার বনপাড়া পৌরসভার গুণাইহাটি মধ্যপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত আরিফুর রহমান জয় (১৮) কে আটক করেছে পুলিশ। আটক আরিফুর রহমান গুণাইহাটি মহল্লার আসলাম হোসেনের ছেলে।
শনিবার সকালে শিশুটি বাড়ির বাইরে খেলা করছিল। এ সময় প্রতিবেশী যুবক আরিফুর রহমান জয় তাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে বাড়িতে কেউ না থাকার সুযোগে সে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় মেয়েটির কান্না শুনে তার মা এগিয়ে এলে লম্পট জয় দৌড়ে পালিয়ে যায়।

বড়াইগ্রাম থানার ইন্সপেক্টর (তদন্ত)আব্দুর রহিম বিষয়টির সত্যতা স্বীকার করে জানান, এলাকায় অভিযান চালিয়ে পুলিশ দুপুরে তাকে আটক করেছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন ও আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সাজিদুল করিম
নাটোর প্রতিনিধি

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি