1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
নওগাঁ পোরশায় আবারো সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু - dainikbijoyerbani.com
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
ad

নওগাঁ পোরশায় আবারো সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ২৪১ Time View

হোসেন (বাবু) নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর পোরশায় মোটরসাইকেল ও ইঞ্জিন চালিত পাওয়ারটলি মুখোমুখি সংঘর্ষে মোকছেদুল(৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। সে উপজেলার বামনপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে।

এ ঘটনায় মোটরসাইকেলের আরও দুইজন আরোহী সামান্য আহত হলেও তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ বাড়িতে ভাল আছেন।

শনিবার সকালে আড্ডা-সরাইগাছি রাস্তার বারিন্দার মোড়ে এই সংঘর্ষেও ঘটনা ঘটে। জানা গেছে, মোকছেদুল সহ তিনজন মোটরসাইকেল যোগে আড্ডার দিক থেকে আসছিল।

এসময় আমদা গ্রামের জনৈক ব্যক্তি পাওয়ারটলি নিয়ে সরাইগাছি থেকে যাওয়ার সময় ঘটনা স্থলে কাঁকড়া ট্রাক্টরকে অভারটেক করার সময় মোটরসাইকেলে সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অপর দুজন সামান্য আহত হলেও মোকছেদুল গুরুতর আহত হয়।

এলাকার লোকজন তাকে উদ্ধার করে প্রথমে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

পোরশা থানা অফিসার ইনচার্জ শফিউল আজম ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি ঘটনা স্থল পরিদর্শন করেছেন এবং ব্যবস্থা নিবেন বলে জানান।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি