1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
চিরিরবন্দরে ধর্ষণের ফলে প্রতিবন্ধী কিশোরী অন্তসত্বা; অভিযুক্ত আটক - dainikbijoyerbani.com
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
ad

চিরিরবন্দরে ধর্ষণের ফলে প্রতিবন্ধী কিশোরী অন্তসত্বা; অভিযুক্ত আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ৩১৭ Time View

মোঃ গোলাম মোস্তফা,

চিরিরবন্দর(দিনাজপুর)প্রতিনিধিঃ-
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় এক প্রতিবন্ধী কিশোরী (১৫)কে ধর্ষন ও অন্তসত্বা করার অভিযোগে দিপু চন্দ্র রায় (৩৭) নামে একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গতকাল শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে তাকে বাড়ী থেকে গ্রেফতার করে চিরিরবন্দর থানা পুলিশ।

গ্রেফতারকৃত দিপু চন্দ্র রায় চিরিরবন্দর উপজেলার পুনট্টি আশ্রমপাড়া এলাকার চন্দ্র কান্ত রায়ের ছেলে।

চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, এই ঘটনায় একটি মামলা হয়েছে এবং মামলার মুল আসামীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ভিকটিমকে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

মামলার এজাহারে গ্রেফতারকৃত ছাড়াও আরও ৪ জনকে আসামী করা হয়েছে। তারা হলেন- পুনট্টি পূর্বপাড়া এলাকার ব্রজেন নাথ রায় (৬০), পুনট্টি আশ্রমপাড়া এলাকার রাহুল চন্দ্র রায় (২৮), গোবিন্দপুর গ্রামের মহসীন আলী (৪০) ও পুনট্টি গুচ্ছগ্রাম (গমিরাহাট) এলাকার সুমিত্রা রানী (৩৩)।

এব্যাপারে ধর্ষণের শিকার প্রতিবন্ধীর বাবা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। অভিযোগ তিনি বলেন, ২১ মার্চ পাশ্ববর্তী সুমিত্রা রানীর বাড়ীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করা হয়। গত ২১ আগষ্ট রাতে অসুস্থ্য হয়ে পড়লে তাকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে জানা যায়, প্রতিবন্ধী কিশোরী ২১ সপ্তাহের অন্তসত্বা।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি