1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
নবীনগরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু উত্তোলনের ড্রেজার ও ৩টি বাল্কহেড জব্দ করেন - dainikbijoyerbani.com
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
ad

নবীনগরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু উত্তোলনের ড্রেজার ও ৩টি বাল্কহেড জব্দ করেন

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১১৫ Time View

এস এম অলিউল্লাহ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পশ্চিম ইউনিয়নের মেঘনা তীরবর্তী চরলাপাং অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে আজ শনিবার দুপুরে মেঘনা নদীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩টি বালু উত্তোলনের ড্রেজার ও ৩টি বাল্কহেড জব্দ করেন। এই সময় ড্রেজারে ও বাল্কহেডের থাকা ১৮ জন শ্রমিককে আটক করেন।অভিযানের খবর পেয়ে মালিক কতৃপক্ষ পালিয়ে যায়।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোশারফ হোসাইন।তিনি জানান, এলাকাবাসির অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালিত হয়েছে। ৩টি ড্রেজার ও ৩টি বাল্কহেড সহ ১৮ জন শ্রমিককে আটক করা হয়েছে।এই অভিযান অব্যহত থাকবে।

শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক বলেন, নবীনগরে কোন বালু উত্তোলনের জন্য লীজ নেই।
যারা বালু উত্তোলন করছে তারা অবৈধভাবে বালু উত্তোলন করছেন। এসময় উপস্থিত ছিলেন, নবীনগর থানার ওসি আমিনুর রশিদ, ওসি(তদন্ত) নুরে আলম।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি