1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
মাটিরাঙ্গায় কালভার্ট এর নিচ থেকে মৃতদেহ উদ্ধার - dainikbijoyerbani.com
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
ad

মাটিরাঙ্গায় কালভার্ট এর নিচ থেকে মৃতদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ১২৬ Time View

এ এম ফাহাদ :

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক জাহেদ আহমেদ টুটুল-এর (৬০) মৃতদেহ উদ্ধার করছে পুলিশ। রবিবার (১২ সেপ্টেম্বের) দুপুর সাড়ে ১২টার দিকে সাপমারা-ব্যাঙমারা এলাকার মাঝামাঝি একটি কালভার্ট সেতুর নিচ থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।

তিনি মৃত ছিদ্দিক আহমেদ-এর ছেলে। মাটিরাঙ্গা পৌরসভার বাবুপাড়া এলাকার বাসিন্দা। তিনি নবম জাতীয় সংসদ নির্বাচনের খাগড়াছড়ি আসনে সংসদ সদস্য প্রার্থী ছিলেন।

কমরেড জাহেদ আহমেদ টুটুল-এর রাজনৈতিক সহকর্মী মো. রফিকুল ইসলাম জানান, শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরের দিকে তাঁর আরেক রাজনৈতিক সহকর্মী ডা. সুশান্ত বড়ুয়াকে সংগে নিয়ে মোটরসাইকেলে রাঙ্গামাটি থেকে খাগড়াছড়ি শহরে ফিরেন। রাত ৮টার দিকে ডা. সুশান্ত বড়ুয়াকে খাগড়াছড়ির জিরো মাইল এলাকায় নামিয়ে দিয়ে তিনি একা মোটরসাইকেল নিয়ে মাটিরাঙ্গার উদ্দ্যেশে রওনা হন।

রাতে বাসায় না ফেরায় তার সহকর্মীরা সকাল থেকেই চারদিকে খোঁজাখুজির এক পর্যায়ে রবিবার (১২ সেপ্টেম্বের) বেলা পৌনে ১১টার দিকে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

পরে মাটিরাঙ্গা থানার পুলিশের একটি টিম তাঁর মৃতদেহ উদ্ধার করে। এই সময় তার সংগে পড়ে থাকা ব্যবহৃত মোটরসাইকেল ও ব্যাগ উদ্ধার করা হয়।

মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন। মৃতদেহ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি