1. dainikbijoyerbani@gmail.com : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. zakirhosan68@gmail.com : dev : dev
বাস-অটোরিকশা সংঘর্ষে প্রধান শিক্ষকসহ নিহত ২, আহত ৩। - dainikbijoyerbani.com
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
ad

বাস-অটোরিকশা সংঘর্ষে প্রধান শিক্ষকসহ নিহত ২, আহত ৩।

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১৪৫ Time View

মোঃ মোবাসসির হোসেন হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ-

হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের ধুলিয়াখালে যাত্রীবাহী বাস-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। গুরুতর আহত অবস্থায় একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে এ ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী।

 

নিহতরা হলেন চুনারুঘাট উপজেলর শানখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া আক্তার (৪৫) ও হবিগঞ্জ সদর উপজেলার শরীফপুর গ্রামের ইদ্রিছ আলীর ছেলে সাইফুল ইসলাম (২৮)।

 

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে ধুলিয়াখাল এলাকায় শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে হবিগঞ্জ থেকে শায়েস্তাগঞ্জগামী একটি বাসের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই প্রধান শিক্ষক রোকেয়া আক্তার মারা যান। এ ঘটনায় আহত হয় আরও চারজন। গুরুতর আহত অবস্থায় তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সাইফুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

 

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তিদের উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি আটক করেছে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি